বিজেপি জিতলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, অভিষেক
দি নিউজ লায়ন; নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যে কথা বলছেন কেন্দ্রের বিজেপি নেতারা। সংসদে নাগরিকত্ব বিল পাস করিয়ে এখন বলছে করোনার টিকা দেওয়া শেষ হলেই সিএএ লাগু করা হবে। আরে করোনার টিকা দান শেষ হবে কবে? ১৩০ কোটির দেশে এই কাজ কখনই দ্রুত করা সম্ভব নয়। তাই বলছি বিজেপি জিতলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তাই আমি বাগদার মানুষকে বলছি, বিজেপি নয় তৃণমূলকে জেতাতে হবে। এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করা নয়। এই নির্বাচন আসলে বাংলাকে নিজেদের দখলে রাখার লড়াই।
আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা উন্নয়নের সঙ্গে থাকবেন নাকি নৈরাজ্যের সঙ্গে থাকবেন। শুক্রবারউত্তর ২৪ পরগণা জেলার বাগদার জনসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্য চালাতে চাইছে। আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। বহিরাগত নেতাদের চান না নিজের মেয়েকেই চান সেটা আপনাদের ঠিক করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করেন। নরেন্দ্র মোদী যা বলেন তা করেন না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদীর আসল পার্থক্য।
এনআরসি প্রসঙ্গে অভিষেক বলেন, অসমে ভোট হয়ে গেছে। আবার ১৯ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বলে নোটিশ দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন ক্ষমতায় আছি কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। নারী নির্যাতনে উত্তরপ্রদেশ প্রথমে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় আসছেন জ্ঞান দিতে। অভিষেক বলেন, এই বাগদা তো বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। এই কেন্দ্রে তো বিজেপিকে জিতিয়েছিলেন লোকসভা নির্বাচনে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সেই সাংসদ লোকসভায় গিয়ে কোনওদিন বাগদার কথা বলেছেন?
বলুন তো আপনাদের ভোটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী তৈরী হয়েছেন। মতুযারাই যদি নাগরিক না হয় তাহলে কেন্দ্রের সরকারটাই অবৈধ। আপনারা জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নাগরিকত্ব দিয়েছে্ন। আপনারা ভারতের নাগরিক। নরেন্দ্র মোদী ৩০ মিনিট সভা করলে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপবাপান্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় এলে বিনা পয়সায় রেশন আর বিজেপি রাজ্যে এলে বিনা পয়সায় ভাষণ। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের নামের স্টেডিয়ামের নাম বদলে মোদির নামে করেছেন।
বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর মোদী নাগর হয়ে যাবে। তাই ঠিক করতে হবে কাকে ভোট দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাকি দফার নির্বাচন এক দফায় হোক। না হলে যত দফা নির্বাচন হবে তত সভা হবে, করোনা বাড়বে। বিজেপি চাইছে না এক দফায় বাকি নির্বাচনটা হয়ে যাক। এদিকে ১৩০ কোটির দেশে ১ কোটি টিকা দিয়েছেন নরেন্দ্র মোদী। বাকি টিকা বিদেশে টিকা পাঠাচ্ছে। নরেন্দ্র মোদী চান দেশের, রাজ্যের মানুষ মারা যাক। বিদেশে টিকা পাঠিয়ে মোদী চাইছেন সারা বিশ্বে মোদীর নাম মুখে মুখে ঘুরুক।
Post a Comment